Header Ads Widget

Responsive Advertisement

5th BIFA Awards 2026-এ উজ্জ্বল উপস্থিতি DCB'Club-এর

 “5th BIFA Awards 2026-এ উজ্জ্বল উপস্থিতি DCB'Club-এর”



তাহাদ নিউজ ২৪ ডেস্কঃ 

জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 5th BIFA Awards 2026। দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ।

এই বিশেষ আয়োজনে অংশগ্রহণ করে সরকার অনুমোদিত ব্যবসায়িক সংগঠন Dhaka Community Business Club (DCB'Club)। দেশের ব্যবসায়ীদের জন্য একটি সুপরিচিত বিজনেস হাব হিসেবে ক্লাবটি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Dhaka Community Business Club (DCB'Club)-এর প্রেসিডেন্ট জনাব ফারহাদ রেজা এবং ভাইস প্রেসিডেন্ট সিকান্দার আলী সায়েম। এসময় তারা দেশের ব্যবসায়িক উন্নয়ন, নেটওয়ার্কিং এবং উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরির বিষয়ে বিভিন্ন অতিথি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, Dhaka Community Business Club (DCB'Club)-এর মূল লক্ষ্য তরুণ সমাজ ও নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িকভাবে দক্ষ করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি করা। ক্লাবটি উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আত্মবিশ্বাস বৃদ্ধি, ব্যবসায়িক সংযোগ সম্প্রসারণ এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের আরও বেশি সম্পৃক্ত করাও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।

ভবিষ্যতেও দেশের ব্যবসায়িক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

Post a Comment

0 Comments