Header Ads Widget

Responsive Advertisement

দুর্ঘটনায় এসি-নন এসি বাসে জীবন বাঁচাতে নতুন নির্দেশনা

 

দুর্ঘটনায় এসি-নন এসি বাসে জীবন বাঁচাতে নতুন নির্দেশনা



তাহাদ নিউজ ২৪ ডেস্কঃ

দুর্ঘটনার সময় দ্রুত বের হতে না পারার কারণে যাত্রীদের প্রাণহানি ঠেকাতে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন’ চিহ্নিত করার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জানালার গ্লাস ভাঙার জন্য প্রয়োজনীয় উপকরণ রাখতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বাসে সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার এবং রেল ক্রসিং অতিক্রমকালে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা দরজা-জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এতে অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনা ঘটছে।

এমন পরিস্থিতি এড়াতে এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন’ চিহ্নিত করার পাশাপাশি জানালার গ্লাস ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখতে হবে।

নতুন নির্দেশনা এসেছে নন-এসি গণপরিবহনের ক্ষেত্রেও। এক্ষেত্রে জানালায় পর্দা টানানোর জন্য সমান্তরালভাবে বসানো স্টেইনলেস স্টিলের রড যাত্রীদের বেরুনোর ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধক। তাই এসব রড অপসারণের নির্দেশ জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বিআরটিএ।

সংস্থাটি বলছে, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে দুর্ঘটনার সময় বাস থেকে দ্রুত বেরুনোর সুযোগ তৈরি হবে। এতে করে দুর্ঘটনার সময় যাত্রীদের জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে।

এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ।

Post a Comment

0 Comments