Header Ads Widget

Responsive Advertisement

ঘরে ফিরে স্বামীকে গলাকাটা অবস্থায় দেখতে পান স্ত্রী

 

নিহতের বাড়িতে স্বজন ও পুলিশ। ছবি : কালবেলা


ঘরে ফিরে স্বামীকে গলাকাটা অবস্থায় দেখতে পান স্ত্রী


নেত্রকোনার সদরে নিজ ঘর থেকে হেলাল উদ্দিন নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হেলাল উদ্দিন (৫৮) সদর উপজেলার নাড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়েছিলেন। রোববার ভোরে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ওঠেন। পরে ঘরে ফিরে স্বামীকে গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments