Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশের পরবর্তী সিরিজ কবে কখন, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

 

টানা সূচিতে বিশ্রামের সুযোগ নেই টাইগার ক্রিকেটারদের। ছবি: সংগৃহীত


বাংলাদেশের পরবর্তী সিরিজ কবে কখন, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর বেশিদিন বিশ্রামের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। চলতি মাসের প্রথম সপ্তাহেই টাইগারদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে পা রাখবে আয়ারল্যান্ড দল। এরই মধ্যে আসন্ন এই সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ সফরে আসতে যাওয়া আইরিশদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ। সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। ৮ নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে তারা। ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচসহ এটি খেলতে পারলে প্রথম বাংলাদেশি হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার ঐতিহাসিক কীর্তি গড়বেন মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে শততম ম্যাচ খেলা যে কোনো ক্রিকেটারের জন্যই বড় অর্জন।

ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট খেলে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে আইরিশরা। ২৭ নভেম্বর হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments