Header Ads Widget

Responsive Advertisement

বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর

ছবি : সংগৃহীত
 

বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর

নিজস্ব প্রতিবেদক, বাগমারা (রাজশাহী):


অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের মান উন্নয়নে উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আইনজীবী ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর। গত শনিবার ১ নভেম্বর ২০২৫, সকালে তিনি বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই পরিদর্শনে ব্যারিস্টার সাগর বলেন, “শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা অর্জনের মধ্য দিয়েই প্রকৃত শিক্ষা সম্পূর্ণ হয়।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দেশ ও সমাজের উন্নয়নে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলাই হবে তোমাদের মূল লক্ষ্য।”

তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতার আশ্বাস দেন।

সালেকুজ্জামান সাগর আরও বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নৈতিক চর্চা ও ইতিবাচক চিন্তার বিকাশ ঘটাতে বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি আশা করি, পাইলট উচ্চ বিদ্যালয় অচিরেই এলাকার অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর, রাজশাহী ৪ আসন, বাগমারা এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি প্রার্থি।

Post a Comment

0 Comments