Header Ads Widget

Responsive Advertisement

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়


 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে সহায়ক ও অনুকূল পরিবেশ তৈরির জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়েও দিল্লিকে তাগিদ দিয়েছে ঢাকা। 

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ তথ্য জানান।

শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছে। তবে সফরটি সফলভাবে আয়োজনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ। 

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতের কাছে পরিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের বাংলাদেশে ফেরত পাঠাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানিয়েছে ঢাকা। এসব বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments