বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ‘যারা একবার পালিয়ে যায়, তারা আর দেশে ফিরতে পারে না।’
রোববার (১৬ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।
রিজভী বলেন, ফ্যাসিবাদীরা ক্ষমতার লোভে দেশের সার্বভৌমত্ব প্রতিবেশী দেশের কাছে বিকিয়ে দিয়েছিল। জুলাই আন্দোলন ছিল মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই ক্ষোভে জাতি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের দেশ ছাড়তে বাধ্য করেছে।
তিনি বলেন, ফ্যাসিবাদ যাতে আর কোনোভাবে ফিরে আসতে না পারে, সেজন্য তাদের করা কাজের বিপরীত পথে এগোতে হবে। দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এবং কোনো চোরাপথে কথিত স্বৈরাচারীদের প্রত্যাবর্তনের সুযোগ রাখা যাবে না।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments