Header Ads Widget

Responsive Advertisement

কারাবন্দী দীপু মনির স্বামীর মৃত্যু, প্যারলে মুক্তির পর জানাজা


 

মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির প্যারোলে মুক্তির পর তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১৯ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করতে আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, রাত ১০টা ২৭ মিনিটে তৌফিক নেওয়াজ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তবে কোথায় ও কখন তার জানাজা এবং দাফন হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসাধীন ছিলেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা।

তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments