Header Ads Widget

Responsive Advertisement

বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি


 রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে পৌঁছান তিনি। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এখন থেকে বঙ্গভবনেই বসবাস করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেখান থেকেই তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতির বঙ্গভবনে ওঠার বিধান রয়েছে।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দীর্ঘ ৩৫ বছর পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

এরপর শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments