ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ ১/১১-এর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বন্দী ছিলেন এবং সেখানে তাকে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চিফ প্রসিকিউটর এসব কথা জানান।
আমিনুল ইসলাম বলেন, ১/১১-এর সময় তারেক রহমানকে আয়নাঘরে বন্দী রাখা হয়েছিল এবং সেখানে তাকে নির্যাতনের বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, সরকারের অসৎ উদ্দেশ্যে ‘আয়নাঘর’ নামে এসব টর্চার সেল প্রতিষ্ঠা করা হয়েছিল। ভিন্নমতের অনেক মানুষকে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর এসব গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
চিফ প্রসিকিউটর জানান, এসব বন্দিশালার সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে বিচারের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে তদন্তে আরও যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
এ সময় ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে আলামত নষ্ট করার অভিযোগও করেন তিনি। তার ভাষ্য, কিছু বন্দিশালার অংশ দেয়াল দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments