Header Ads Widget

Responsive Advertisement

কলেরার টিকাদান শুরু, পাবেন না যারা

 

কলেরা সংক্রমণ প্রতিরোধে মুখে খাওয়ার বিনামূল্যে কলেরা টিকা (পিওসিভি) প্রদান কর্মসূচি শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ ৬ জেলার ১৪টি থানা ও উপজেলায় শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচিতে এক বছর বা তার বেশি বয়সী সবাই টিকা নেওয়ার যোগ্য। তবে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তিদের এ টিকা দেওয়া হবে না।

প্রথম ধাপে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির প্রথম ডোজ ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় ডোজ আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেওয়া হবে। পূর্ণ সুরক্ষার জন্য নির্ধারিত সময়ের মধ্যে দুই ডোজ টিকাই গ্রহণ করতে হবে। নির্ধারিত টিকাদান কেন্দ্রের পাশাপাশি VaxEPI পোর্টালে নিবন্ধনের মাধ্যমেও এ সেবা নেওয়া যাবে।

যেসব এলাকায় চলছে টিকাদান কর্মসূচি:

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: লালবাগ, গেণ্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর।
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন: তেজগাঁও, খিলক্ষেত ও শেরেবাংলা নগর।
  • নারায়ণগঞ্জ: সদর।
  • মুন্সীগঞ্জ: সদর।
  • ব্রাহ্মণবাড়িয়া: সদর ও নবীনগর।
  • কিশোরগঞ্জ: করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলা।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments