Header Ads Widget

Responsive Advertisement

সরকারি অফিস চলাকালীন প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করায় চিকিৎসক বরখাস্ত



রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সরকারি দায়িত্ব পালনকালীন সময়ে অবৈধভাবে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে এক চিকিৎসকের লাইসেন্স বাতিল ও চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

অভিযান চলাকালে নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে রোগী দেখার সময় হাতেনাতে আটক করা হয়। সরকারি অফিস চলাকালে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা প্রদান সরকারি বিধিমালার পরিপন্থী হলেও তিনি দীর্ঘদিন ধরে এ অনিয়ম করে আসছিলেন বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স বাতিল এবং চাকরি থেকে বরখাস্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments