Header Ads Widget

Responsive Advertisement

এবার বড় খাসির খদর দিয়েই বিয়ে করলেন সেই জাপানপ্রবাসী

 

খাবারে খাসি না পেয়ে বিয়ের আসর থেকে চলে যাওয়া ব্রাহ্মণবাড়িয়ার সেই জাপানপ্রবাসী জুনায়েদ মিয়া অবশেষে বিয়ে করেছেন। এবার বড় খাসির খদর দিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন জুনায়েদ মিয়া। তিনি জানান, কনের মামার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নেয়ামত গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

জুনায়েদের স্ত্রী জান্নাত আক্তার আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নতুন বিয়েতে ৬ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে।

ফেসবুক পোস্টে জুনায়েদ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।’

এর আগে সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তোলাতালা গ্রামে বিয়ের অনুষ্ঠানে খাবারের খদরে খাসি না থাকায় বিয়ে না করেই চলে যান জুনায়েদ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কনের বাড়িতে পৌঁছানোর পর বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে বরপক্ষের জন্য খাবারের আয়োজন করা হয়। খদরে খাসি না থাকায় জুনায়েদ আপত্তি জানান। খাসি ছাড়া খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে জানান তিনি।

কনেপক্ষের আত্মীয়-স্বজনসহ উপস্থিত অনেকে তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি সিদ্ধান্তে অনড় থাকেন। শেষ পর্যন্ত বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে যান জাপানপ্রবাসী এই যুবক।

তবে সেই ঘটনার পর নতুন করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জুনায়েদ জানান, এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments