Header Ads Widget

Responsive Advertisement

ঈদে মিলাদুন্নবী কবে জানা যাবে আজ

 


রবিউল আউয়ালের চাঁদ দেখা নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে সভায় ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানাতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানানোর জন্য নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

সভায় চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণ করা হবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments