Header Ads Widget

Responsive Advertisement

মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ায় মোয়াজ্জেম হোসেন আলাল

 মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ায় মোয়াজ্জেম হোসেন আলাল


চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের খোঁজ নিতে মালয়েশিয়া গেছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার (৪ জুলাই) সেখানে সাক্ষাৎ হয় তাদের।

সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানান আলাল।

এশিয়া পোস্টকে তিনি বলেন, ‘মির্জা আব্বাস বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা চলছে।’

তিনি জানান, নিজের পূর্ণ সুস্থতার জন্য বিএনপির সব নেতাকর্মী ও সমর্থকসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাস।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। এক মাস চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়। পরে চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে মালয়েশিয়া পাঠানো হয়।

সুত্রঃ এশিয়া পোস্ট

Post a Comment

0 Comments