ছাত্রীনিবাসে নারী মেট্রনকে হত্যায় দারোয়ানের যাবজ্জীবন
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমবোঝাই একটি কাভার্ড ভ্যান ভারতের আগরতলা স্থলবন্দরে পৌঁছায়। আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্ব পালন করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিবছরের ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠানো হয়। এর প্রতিদানে ত্রিপুরা রাজ্য সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য তাদের বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস পাঠিয়ে থাকে।
এবার ১২০টি কার্টনে করে মোট ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি আম পাঠানো হয়েছে। আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে এসব আম মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে।
সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানান, উপহারের আমগুলো কাস্টমস ক্লিয়ারিং সম্পন্ন করে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকেই নির্ধারিত ব্যক্তিদের মধ্যে আমগুলো বিতরণ করা হবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments