Header Ads Widget

Responsive Advertisement

এম‌সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে তরুণীকে ধর্ষণের মামলার রায় আজ


দীর্ঘ ৫ বছর ৯ মাস ১৮ দিন পর আজ মঙ্গলবার (১৪ জুলাই) বহুল আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববিবাহিত তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার রায় ঘোষণা করা হবে।

সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ মামলার রায় ঘোষণা করবেন। এর আগে আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন।

মামলায় মোট আটজন আসামি রয়েছেন। তারা সবাই ঘটনার সময় টিলাগড়কেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গত বছরের মে মাসে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। সাক্ষীদের মধ্যে নির্যাতনের শিকার তরুণী ও তার স্বামী, তদন্ত কর্মকর্তা, চিকিৎসক এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহপরান মাজার থেকে ফেরার পথে এক দম্পতিকে এমসি কলেজ ছাত্রাবাসে নিয়ে গিয়ে স্বামীকে আটকে রেখে নববিবাহিত তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় তাদের মারধর, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া এবং গাড়ি আটকে রাখারও অভিযোগ ওঠে।

ঘটনার পর পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে আট আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া ডিএনএ পরীক্ষায় ছয়জন আসামির সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায়।

২০২১ সালের ডিসেম্বরে মামলার তদন্ত কর্মকর্তা আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ বহুল প্রতীক্ষিত এই মামলার রায় ঘোষণা করা হচ্ছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক 

Post a Comment

0 Comments