রাজধানীতে টানা বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ষা মৌসুমের টানা বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে প্রধান সড়ক ও সংযোগ সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে এবং বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় পরীক্ষার্থীরা যেন সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন, সে জন্য স্বাভাবিক সময়ের তুলনায় বেশ কিছুটা আগে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছে ডিএমপি।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, যেকোনো জরুরি পরিস্থিতিতে রাস্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগিতা নেওয়ার জন্য পরীক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments