শেষ ষোলোতে দুই মুসলিম দেশের প্রতিপক্ষ কে, খেলা কবে?
৪৮ দল নিয়ে শুরু হয়েছিল ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথম এত বেশি দলের অংশগ্রহণে ভিন্ন ভিন্ন তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপ আয়োজন করেছে। এই আসরে তাই মুসলিম দেশগুলোর অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। আসরে অংশ নিয়েছিল ১৩টি মুসলিম দেশ।
গ্রুপপর্ব পেরিয়ে রাউন্ড অব ৩২-র খেলাও শেষ হয়েছে। এরই মধ্যে শেষ ষোলোয় জায়গায় করে নিয়েছে দুটি মুসলিম দেশ। এই দেশগুলো হচ্ছে মরক্কো ও মিশর। দুটি দেশই আফ্রিকা মহাদেশের। এর মধ্যে আটলাস লায়ন্স খ্যাত মরক্কো ২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনাল খেলে।
আর মিশর দেশটির ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করল। শেষ ষোলোর প্রথম ম্যাচে আজ শনিবার (৪ জুলাই) রাতেই মাঠে নামছে মরক্কো। দলটির প্রতিপক্ষ স্বাগতিক কানাডা। বাংলাদেশ সময় রাত ১১টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমবার শেষ ষোলো নিশ্চিত করা কানাডার সামনে সুযোগ রয়েছে নতুন ইতিহাস গড়ার।
আর মোহামেদ সালাহর দল মিশর রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠেছে। শেষ ষোলোতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি। আগামী মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
সুত্রঃ স্টার নিউজ
0 Comments