Header Ads Widget

Responsive Advertisement

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরো নিক্ষেপ: তদন্তে পুলিশ

 


বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা এসে পড়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত কোনো নাশকতার চেষ্টা—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সফরকালে তিনি বাসের ভেতরে দাঁড়িয়ে সড়কের পাশে অপেক্ষমাণ জনতার শুভেচ্ছার জবাব দিচ্ছিলেন। এ সময় বহরের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে।

ঘটনার বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি চলন্ত কোনো যানবাহনের চাকার আঘাতে ছিটকে এসেছে, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করেছে—সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং প্রয়োজনীয় আলামত পর্যালোচনা করে ঘটনার প্রকৃতি নির্ধারণের চেষ্টা চলছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments