Header Ads Widget

Responsive Advertisement

৫ হাজার চিকিৎসক নিয়োগে আসছে বিশেষ বিসিএস: সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

 

বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা সরকার নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এই নিয়োগের প্রক্রিয়া অনতিবিলম্বে শুরু করা হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। বিশেষ করে গ্রামীণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে। এই প্রক্রিয়া অনতিবিলম্বে সম্পন্ন করতে বর্তমানে দাপ্তরিক কাজ চলছে।

এর আগে ২০২৫ সালের ২৯ মে বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির অধীনে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ চিকিৎসককে নিয়োগ দেয়া হয়েছিল। আর ৩০০ জনকে সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেয়া হয়।

সুত্রঃ স্টার নিউজ

Post a Comment

0 Comments