Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় বাসের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ২ যাত্রী নিহত



পাবনার আতাইকুলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সকে বাস ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে সদর উপজেলার সড়াডাঙ্গী এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের স্বজন বুলু খাতুন এবং অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর বাসিন্দা জামাল শেখের ছেলে।

পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক কিশোরীর মরদেহ নিয়ে তার স্বজনরা সাঁথিয়া উপজেলার বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি বাস লাশবাহী অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ ও মরদেহের স্বজন বুলু খাতুন নিহত হন।

ওসি আরও জানান, নিহত দুইজনের মরদেহ এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক 

Post a Comment

0 Comments