Header Ads Widget

Responsive Advertisement

সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

 


শিক্ষামন্ত্রীর পদত্যাগ, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে মুঠোফোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দেব না, সংসদে প্রশ্নোত্তরের জবাব দেব। সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই, তারপর ইন্টারভিউ দেব।”

এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

  • দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা।

  • বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।

  • আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা **“দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ”**সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্নের সৃষ্টি হয়।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments