Header Ads Widget

Responsive Advertisement

দেড় ঘণ্টার চেষ্টায় চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

 

দেড় ঘণ্টার চেষ্টায় চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে



রাজধানীর চকবাজারের খাজা মার্কেট এলাকার আশিক টাওয়ারে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ জুলাই) ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের সমন্বিত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৪ মিনিটে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট যোগ দেয়। বিকেল ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, পাঁচতলা ভবনটির তৃতীয় তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে মূলত প্লাস্টিক, ছাতা, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন ধরনের পাইকারি পণ্য মজুত ও বিক্রি করা হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, প্রতিটি গুদামের শাটারে তালা লাগানো থাকায় আগুন নেভানোর কাজ বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এছাড়া ভবনে নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকা এবং এলাকার সরু রাস্তার কারণে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments