Header Ads Widget

Responsive Advertisement

কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না: প্রভা

 কখনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না: প্রভা


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মেয়েদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কোনো পরিস্থিতিতেই যেন তারা বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়ান। তার মতে, সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে অনেক বিবাহিত পুরুষ নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রভা বলেন, বিবাহিত পুরুষদের একটি পরিচিত ‘স্ক্রিপ্ট’ থাকে। তারা প্রায়ই বলেন, ‘বউ ভালো না’, ‘সমাজের জন্য’ বা ‘সন্তানের জন্য’ সংসার টিকিয়ে রাখতে হচ্ছে। এসব কথায় বিশ্বাস না করার পরামর্শ দেন তিনি।

প্রভা বলেন, “যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। এসব কথা শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি জড়িয়ে পড়ো, তাহলে সারাজীবন নিজেকে ক্ষমা করতে পারবে না।”

অভিনেত্রী জানান, তিনি নিজেও সম্প্রতি এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তবে শুরুতেই ওই ব্যক্তিকে স্পষ্ট জানিয়ে দেন, যদি সত্যিই বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার পথে থাকে, তাহলে আগে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এ বিষয়ে প্রভা বলেন, “আমি তাকে সোজা বলে দিয়েছি— আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে অন্যের জন্য মানানসই কিনা।”

তিনি আরও জানান, তার এমন অবস্থানের কারণে ওই ব্যক্তি পরে তাকে ‘সাইকো’ বলেও মন্তব্য করেছেন। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই অভিনেত্রীর।

প্রভার ভাষায়, “এখন সেই লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার খোলামেলা মতামতকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments