তাজিয়া মিছিল ঘিরে হামলার কোনো শঙ্কা নেই: ডিএমপির কমিশনার
পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন Mosleh Uddin Ahmed। তবে অনুষ্ঠানকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) সকালে Hussaini Dalan প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার।
ডিএমপি কমিশনার বলেন, “বর্তমানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির তথ্য নেই। তারপরও আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।”
তিনি জানান, আশুরা উপলক্ষে সব ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট ও কেনাইন ইউনিটের মাধ্যমে অনুষ্ঠানস্থল সুইপিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, কেনাইন ইউনিটসহ পুলিশের বিশেষায়িত বাহিনীগুলো স্ট্যান্ডবাই থাকবে।
তাজিয়া মিছিলের বিষয়ে কিছু নির্দেশনাও তুলে ধরেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা ১২ ফুটের বেশি হতে পারবে না। এছাড়া কোনো ধরনের দাহ্য পদার্থ, ধারালো অস্ত্র বা বস্তু বহন করা যাবে না।
তিনি আরও জানান, জননিরাপত্তার স্বার্থে তাজিয়া মিছিলে ঢাক-ঢোল কিংবা উচ্চ শব্দ সৃষ্টি করে এমন কোনো যন্ত্র ব্যবহার করার অনুমতি থাকবে না।
ডিএমপি আশা প্রকাশ করে জানিয়েছে, সংশ্লিষ্ট সবাই নিয়ম মেনে চললে পবিত্র আশুরার সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক।
0 Comments