বাবার হাত দিয়ে ঢুকে, মায়ের শরীর ভেদ করে গুলি লাগে ৭ মাসের শিশুর চোয়ালে
অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত শিশুটির নাম সাম আবু হাইকাল। শুক্রবার (৫ জুন) পরিবারের সঙ্গে গাড়িতে করে হেবরন এলাকার দিকে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়িতে গুলি চালানো হয়। এতে শিশুটি গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শিশুটির বাবা ফাহাদ আবদুল আজিজ আবু হাইকাল এবং মা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা, সামরিক অভিযান এবং প্রাণহানির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, এ সময়ে পশ্চিম তীরে বহু ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments