স্কটল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরার লড়াইয়ে’ ব্রাজিলের সম্ভাব্য একাদশ
গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও স্কটল্যান্ড। মিয়ামিতে এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। যে দলই জিতবে, তারাই পৌঁছে যাবে নকআউটে। আর হারলে কিংবা ড্র করলে মেলাতে হবে বিভিন্ন সমীকরণ।
বিশ্বকাপের চলতি আসরে গ্রুপপর্বে দুটি করে ম্যাচ খেলেছে ব্রাজিল ও স্কটল্যান্ড। এরমধ্যে স্কটল্যান্ড একটিতে জয় ও অপরটিতে হেরেছে। আর ব্রাজিল এক ম্যাচে ড্র ও অন্য ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে। বিশ্বকাপের বিভিন্ন আসরে ব্রাজিল ও স্কটল্যান্ড বেশ কয়েকবারই মুখোমুখি হয়েছে।
সবশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও স্কটল্যান্ড। ওই ম্যাচে ব্রাজিলের ঘাম ঝরিয়ে দিয়েছিল স্কটল্যান্ড। শেষপর্যন্ত ২-১ গোলে জয় পায় সেলেসাওরা। এখন ২৮ বছর পর আবার মুখোমুখি হয়েছে দল দুটি। তাই প্রায় তিন দশক আগের সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা পাচ্ছে স্কটল্যান্ড।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, রায়ান, ম্যাথেউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।
ইনজুরির কারণে রাফিনিয়ার নামার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই ম্যাচে ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের খেলার সম্ভাবনা রয়েছে,এমন ইঙ্গিত দিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।
স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ:
আনগুস গুন, ন্যাথান প্যাটারসন, গ্রান্ট হ্যানলে, জ্যাক হ্যান্ড্রি, অ্যান্ডি রবার্টসন, বেন গ্যানন-ডোয়াক, স্কট ম্যাকটোমিনায়, লুইস ফার্গুসন, রায়ান ক্রিস্টি, জন ম্যাকগিন, চে অ্যাডামস।
অ্যারন হিকি, স্কট ম্যাকেননা ও লুইস ফার্গুসন ইনজুরির কারণে রোববারের প্রশিক্ষণে অংশ নিতে পারেননি। তবে ম্যাকেকনা ও ফার্গুসন ম্যাচের আগেই সেরে উঠতে পারেন।
সুত্রঃ স্টার নিউজ
0 Comments