Header Ads Widget

Responsive Advertisement

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

 ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল


রাজধানী ঢাকাকে বর্তমানে বাসযোগ্য নগরী হিসেবে মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ জুন) রাজধানীর পল্টনের ফার্স হোটেলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত নগরায়ন, পরিবেশ দূষণ এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের দুর্বলতার কারণে ঢাকা ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। তিনি বলেন, “ঢাকায় এখন স্বাভাবিকভাবে নিশ্বাস নেওয়ার মতো পরিবেশও অনেক ক্ষেত্রে নেই। এ অবস্থা চলতে থাকলে নগরবাসীর জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।”

তিনি উল্লেখ করেন, একটি শহরকে বাসযোগ্য করে তুলতে শুধু পরিকল্পনা বা নীতিমালা গ্রহণ করাই যথেষ্ট নয়। সেই নীতিমালার সুফল সাধারণ নাগরিক কতটুকু পাচ্ছেন, তা নিয়মিত মূল্যায়ন করাও জরুরি।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, নগর উন্নয়নের জন্য যেসব কাঠামোগত পরিবর্তন ও প্রকল্প গ্রহণ করা হয়, সেগুলো পরিকল্পিত ও কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশপ্রেম, দায়িত্ববোধ ও জনকল্যাণের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে বুড়িগঙ্গা নদীসহ রাজধানীর আশপাশের নদীগুলোর দূষণের বিষয়টিও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিভিন্ন সময়ে একাধিক প্রকল্প নেওয়া হলেও নদীগুলোর পরিবেশগত অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। নদী দূষণ রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

— তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments