দৌলতদিয়ায় পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাস উদ্ধার, চালক-হেলপার-যাত্রীদের রক্ষা
উদ্ধার হওয়া বাস
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট থেকে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে জীবিত উদ্ধার করা হয়েছে বাসে থাকা চালক, হেলপার ও সুপারভাইজারকে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। তবে স্বস্তির বিষয় হলো, বাসটি পন্টুনে ওঠার আগেই সব যাত্রী নেমে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এস বি পরিবহন’ এর একটি বাস সকাল ৯টা ২৫ মিনিটের দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে এসে পৌঁছায়। ফেরিতে ওঠার প্রস্তুতির সময় বাসটি হঠাৎ পন্টুন থেকে ছিটকে তীব্র স্রোতের পদ্মা নদীতে পড়ে মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। এসময় বাসে ছিলেন চালক, হেলপার ও সুপারভাইজার।
বাসটি নদীতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও ঘাট শ্রমিকরা উদ্ধার কাজে এগিয়ে আসেন।
প্রকাশ: ০৫ জুন, ২০২৬
সূত্র: বাংলানিউজ২৪/ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

0 Comments