দুই লাখের শৌচাগার নামফলকে ২ কোটি, ছবি ভাইরাল
তাহাদ নিউজ ২৪ ডেস্কঃ
একটি মসজিদের শৌচাগার নির্মাণে খরচ হয়েছে দুই কোটি টাকা। শৌচাগারের নামফলকে উল্লেখ করা এমন তথ্য দেখে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনা। পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে নির্মিত শৌচাগার নিয়ে এ সমালোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব তহবিলের অর্থায়নে রামনগর গ্রামের ইদু হাওলাদার বাড়ির সামনে মসজিদের পাশে শৌচাগারটি নির্মাণ করা হয়। কিন্তু প্রকল্পের নামফলকে বরাদ্দ দেখানো হয় ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৩ টাকা। যা দেখে এলাকাবাসী বিস্মিত হন। ফেসবুকে নামফলকের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে (ভাইরাল) শুরু হয় ব্যাপক সমালোচনা।
তবে সংশ্লিষ্টরা বলছেন, নামফলকে উল্লেখিত ব্যয় সম্পূর্ণ ভুল; প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, ‘নামফলকে প্রায় দুই কোটি টাকা দেখে আমরা অবাক হয়েছি। প্রকৃত ব্যয় সম্পর্কে আমাদের ধারণা ছিল না।’
বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ বলেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল। কিন্তু যাচাই না করেই বিষয়টি বড় করে ছড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বলেন, প্রকৃত ব্যয় ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। নামফলক প্রিন্টিংয়ের সময় ভুল হয়েছিল। বিষয়টি জানার পর সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

0 Comments