Header Ads Widget

Responsive Advertisement

বৈদ্যুতিক শক সার্কিটে গুরুতর আহত দুই জন

 বৈদ্যুতিক শক সার্কিটে আহত দুই জন


তাহাদ নিউজ:উত্তরা/ঢাকা [18.02.2026|10:30am]

গত ১৭ ফেব্রুয়ারী ২০২৬ এ রাজধানীর উত্তরায় সনামধন্য এক ইন্টেরিয়র কোম্পানির ওয়্যারহাউজ এ কাজ করা অবস্থায় বৈদ্যুতিক লাইনের শক সার্কিট থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরতর আহত হয়েছেন প্রতিষ্ঠান এর দুই জন কর্মী, মনিরুজ্জামান (৪৫) ও মিজানুর (২৭)। আশংকাজনক অবস্থায় তাদের তাতক্ষনিক বাংলাদেশ মেডিকেল এ ভর্তি করা হয়। এবং পরবর্তীতে তাদের ঢাকা মেডিকেল এ স্থানান্তর করা হয়। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ডাক্তার। তবে এখন পর্যন্ত আহতদের পরিবারের পক্ষ থেকে কোন রকম আইনি প্রতিক্রিয়া জানানো হয়নাই।
প্রতিষ্ঠান এর প্রজেক্ট সুপারভাইজার জনাব মিজানুর রহমান জানান, কাজ করা অবস্থায় বৈদ্যুতিক লাইনের একটি সকেট হটাৎ আগুন ধরে ব্লাস্ট হয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় তারা দুইজন, একজন কাঠের কাজ করছিলেন অপর জন রঙ এর কাজ করতেন।  প্রতিষ্ঠান এর প্রোজেক্ট অপারেশন প্রধান জনাব ইঞ্জিনিয়ার নাহিদ ইসলাম জানান-আমরা গভির ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সতর্কতার জন্য আপাততঃ ওয়্যারহাউজ টি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং এ অবস্থায় ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও এর ওয়্যারহাউজ এর সকল প্রোডাকশন বন্ধ রয়েছে। আমরা আশাবাদী আহতরা দ্রুত আশংকামুক্ত হবেন। আমরা আমাদের কার্যক্রম দ্রুত চালু করার জন্য চেষ্টা করছি।

এ বিষয় এ প্রতিষ্ঠান প্রধান জনাব ফরহাদ রেজা'র সাথে যোগাযোগ করা হলে তিনিও গভির সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সাথে আহতদের দু জনার চিকিৎসার সকল ব্যায় বহন করার কথা বলেন, এবং প্রয়োজন এ তাদের সুস্থতার পর (আল্লাহ তাদের সুস্থ করুন এ কামনা করে) তাহের পূনর্বাসনের জন্য'ও পারিবারিক আর্থিক সহোযোগিতা করবেন বলে আস্বস্ত করেন।

Post a Comment

0 Comments