আশরাফুলের লাশ কেটে ২৬ টুকরো, সামনে আসছে আরও নতুন তথ্য
দুই বন্ধু একই নারীর সঙ্গে জড়ান বিবাহবহির্ভূত সম্পর্কে, আর তা নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার পর মরদেহ দা দিয়ে কেটে ২৬ টুকরো করা হয়। এরপর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের কাছে দুটি নীল রঙের ড্রামে ভরে রাখা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তারই বন্ধু জারেজুল ইসলামকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার তদন্ত কর্মকর্তা। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জারেজুল ইসলামকে।
তাকে জিজ্ঞাসাবাদের বরাতে ডিবির ওই কর্মকর্তা জানান, আশরাফুলকে হত্যার পর লাশের সঙ্গে একই বাসায় অন্তত ২৪ ঘণ্টার বেশি লাশ কী করবেন তা নিয়ে পরিকল্পনা করেন জারেজুল ইসলাম ও তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানো শামীমা। একপর্যায়ে দুজনে সিদ্ধান্ত নেন, লাশ টুকরো করে ড্রামের মধ্যে নিয়ে কোথাও ফেলে দিয়ে আসবেন। এমনভাবে কাজটি করবেন, যেন কেউ বুঝতে না পারে। সে অনুযায়ী দা দিয়ে লাশ ২৬ টুকরো করে ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে যায়।
ব্যবসায়ী আশরাফুল হত্যায় জারেজুলের ‘প্রেমিকা’ শামীমাকেও বিভিন্ন আলামতসহ গ্রেপ্তার করেছে র্যাব-৩-এর একটি দল।
আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্তসংশ্লিষ্ট ডিবি ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত আশরাফুল এবং মালয়েশিয়া প্রবাসী জারেজুল বাল্যবন্ধু। তাদের দুজনেরই বাড়ি রংপুরে। বছর তিনেক আগে ফেসবুকে কুমিল্লার এক প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে পরিচয় হয় জারেজুলের। শামীমা দুই সন্তান নিয়ে কুমিল্লায় থাকেন। জারেজুল ও শামীমা বিবাহিবহির্ভূত সম্পর্কে জড়ান। জারেজুল মাঝেমধ্যেই মালয়েশিয়া থেকে দেশে আসতেন এবং শামীমার সঙ্গে দেখা করতেন। এই সম্পর্কের কথা জারেজুল তার বন্ধু আশরাফুলকে জানিয়েছিলেন।
সূত্র : কালবেলা

0 Comments