Header Ads Widget

Responsive Advertisement

ম্যাচ চলাকালে মাটিতে লুটিয়ে পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার

 

অ্যাম্বুলেন্সে তোলা হলেও হাসপাতালে নেওয়া লাগেনি রাব্বিকে। ছবি: সংগৃহীত


ম্যাচ চলাকালে মাটিতে লুটিয়ে পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার


জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম সেশনে খেলা চলছিল তখন। ১৯তম ওভারের পর বাউন্ডারি লাইনে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন বরিশাল বিভাগের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। অবস্থা খারাপ দেখে দৌড়ে ছুটে যান প্রতিপক্ষ দলের ব্যাটার সৌম্য সরকারও। পরে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলেও পরবর্তী সময়ে ভালো অনুভব করায় হাসপাতালে যেতে হয়নি রাব্বিকে।

শনিবার (২৫ অক্টোবর) শুরু হয়েছে জাতীয় লিগের ২৭তম আসর। দেশের প্রথম শ্রেণির সবচেয়ে বড় এই আসরে খুলনায় স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বরিশাল। জানা যায়, গরমের কারণেই অসুস্থ হয়ে যান জাতীয় দলের জার্সিতে ৭ বছর আগে দুই ম্যাচ খেলা রাব্বি।

ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ভালো অনুভব করায় হাসপাতালে নেওয়া হয়নি রাব্বিকে। পরে আরও বিস্তারিত জানানো হবে।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments