Header Ads Widget

Responsive Advertisement

বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-স্পেন, কে জিতেছিল সেই ম্যাচে?



২০২৬ ফিফা বিশ্বকাপের দুই ফাইনালিস্ট এখন চূড়ান্ত। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে স্পেন। এরপর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই শিরোপা নির্ধারণী ম্যাচ। ইতোমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর এখন এই মহারণের দিকে।

ফাইনালে কে ট্রফি জিতবে, তার উত্তর মিলবে ম্যাচের দিনই। তবে ইতিহাসের একটি পরিসংখ্যান আর্জেন্টিনার সমর্থকদের আশাবাদী করে তুলেছে।

বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও স্পেন এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। ১৯৬৬ সালের বিশ্বকাপে অনুষ্ঠিত সেই ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছিলেন লুইস আর্তিমে। স্পেনের একমাত্র গোলটি করেছিলেন পির্রি।

ওই আসরে স্পেন গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। অন্যদিকে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

প্রায় ছয় দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই ফুটবল পরাশক্তি। তবে এবার লড়াই গ্রুপপর্ব বা নকআউট নয়, সরাসরি শিরোপার জন্য।

একদিকে চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে খেলবে স্পেন।

বিশ্বকাপ ইতিহাসে দুই দলের একমাত্র সাক্ষাতে জয় ছিল আর্জেন্টিনার। এবার সেই ইতিহাস ধরে রেখে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments