Header Ads Widget

Responsive Advertisement

সব ক্লিনিকে লেবার রুম নিশ্চিতের নির্দেশ, অমান্য করলে বাতিল হবে লাইসেন্স

 সব ক্লিনিকে লেবার রুম নিশ্চিতের নির্দেশ, অমান্য করলে বাতিল হবে লাইসেন্স


দেশের সব বেসরকারি ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে বাধ্যতামূলকভাবে লেবার রুম চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (৬ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মিডওয়াইফ সোসাইটির আয়োজনে জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি বেসরকারি ক্লিনিকে লেবার রুম থাকা বাধ্যতামূলক। এ নির্দেশনা অমান্য করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

তিনি আরও জানান, দেশে ডেঙ্গু ও হাম পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। সারাদেশে পর্যাপ্ত হাসপাতালের শয্যার ব্যবস্থা রয়েছে। পরিস্থিতির অবনতি হলে দ্রুত মোবাইল হাসপাতালও চালু করা হবে।

এডিস মশা নিয়ন্ত্রণে আগামী সাত দিনের মধ্যে সারাদেশে লার্ভা ধ্বংসের ট্যাবলেট সরবরাহ করা হবে বলেও জানান মন্ত্রী।

স্বাস্থ্যখাতের জনবল সংকট দূর করতে বড় পরিসরে নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রায় ৮০ হাজার নারী নিয়োগ পাবেন এবং সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে মিডওয়াইফ পদে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments