শনিবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে সীমান্তের ৫৫/এমপি পিলারের কাছে অবস্থিত গেট দিয়ে বিএসএফের ৫৯ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
বিজিবি জানায়, বাংলাদেশে প্রবেশের আগেই বিষয়টি বিজিবির সামন্তা বিওপির টহল দলের নজরে আসে। পরে টহল দল দ্রুত ওই ছয়জনকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এ সময় তারা সীমান্তের শূন্যরেখার ওপারে ভারতের প্রায় ৩০ গজ অভ্যন্তরে অবস্থান করছিলেন।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্ত সুরক্ষা, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments