Header Ads Widget

Responsive Advertisement

বিশ্বজুড়ে মেটার সার্ভারে বিপর্যয়, ফেসবুক-মেসেঞ্জার ব্যবহারে বিভ্রাট



বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে হাজারো ব্যবহারকারী নিজ নিজ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দুপুরের পর থেকে এ সমস্যা শুরু হয়।

ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলে "Account Temporarily Unavailable" বার্তা দেখা যাচ্ছে। অনেকেই কোনোভাবেই অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না। তবে কিছু ব্যবহারকারী জানিয়েছেন, মোবাইল অ্যাপের মাধ্যমে সীমিতভাবে ফেসবুক ব্যবহার করা গেলেও ওয়েব সংস্করণে সমস্যাটি বেশি দেখা যাচ্ছে।

ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান Downdetector-এর তথ্য অনুযায়ী, অল্প সময়ের মধ্যেই হাজার হাজার ব্যবহারকারী ফেসবুক ও মেসেঞ্জারের সমস্যার বিষয়ে রিপোর্ট করেছেন।

হঠাৎ এ ধরনের সমস্যায় অনেক ব্যবহারকারী প্রথমে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন। পরে বিষয়টি বিশ্বব্যাপী সার্ভারজনিত সমস্যা বলে ধারণা করা হয়।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্ভার বিভ্রাট বা কারিগরি ত্রুটির কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, এ ধরনের পরিস্থিতিতে অযথা বারবার পাসওয়ার্ড পরিবর্তন বা সন্দেহজনক লিংকে প্রবেশ না করে মেটার আনুষ্ঠানিক আপডেটের জন্য অপেক্ষা করতে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments