Header Ads Widget

Responsive Advertisement

তেলের দাম কমালো সরকার, লিটারে কমল ৪.৪৪ টাকা

 লিটারে ৪.৪৪ টাকা কমলো ফার্নেস তেলের দাম


বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা ৪৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে প্রতি লিটার ফার্নেস তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ১০ পয়সা।

মঙ্গলবার (৩০ জুন) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য ওইদিন রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।

এর আগে গত মে মাসে ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এক মাসের ব্যবধানে এবার সেই দাম আংশিক কমানো হলো।

এর আগে ফার্নেস তেলের মূল্য নির্ধারণের দায়িত্ব ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সেই ক্ষমতা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের হাতে ন্যস্ত হওয়ার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বিইআরসি ফার্নেস তেলের দাম ঘোষণা করে। এবার নিয়ে সংস্থাটি চতুর্থবারের মতো এ জ্বালানির মূল্য সমন্বয় করল।

নতুন দামে বিপিসির অধীন চারটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল কোম্পানি এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি ফার্নেস তেল বিক্রি করবে।

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ফলে নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যয়ে কিছুটা প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments