Header Ads Widget

Responsive Advertisement

অতিরিক্ত সময়ে আলভারেজ-লাউতারোর জোড়া আঘাত, সেমিফাইনালে আর্জেন্টিনা

 


নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় আটকে থাকলেও অতিরিক্ত সময়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে আর্জেন্টিনা। ১০ জনের সুইজারল্যান্ডকে ভাঙতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হলেও শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

রোববার (১২ জুলাই) কানসাস সিটিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধে লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে দলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সুইজারল্যান্ড। ড্যান এনদোয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান। পরে ভিএআরের সহায়তায় সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। তবে সংখ্যাগত সুবিধা পেলেও নির্ধারিত সময়ে গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। থিয়াগো আলমাদা, মেসি ও ক্রিস্তিয়ান রোমেরোর একাধিক প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল

অবশেষে ১১২তম মিনিটে জোসে ম্যানুয়েল লোপেসের বাড়ানো বল থেকে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে ডান পায়ের নিখুঁত বাঁকানো শটে জাল খুঁজে নেন হুলিয়ান আলভারেজ। চলতি বিশ্বকাপে এটি ছিল তার প্রথম গোল, আর তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

গোল হজমের পর মরিয়া হয়ে আক্রমণে ওঠে সুইজারল্যান্ড। তবে ১১৬তম মিনিটে গুরুত্বপূর্ণ একটি সেভ করে দলের লিড অক্ষুণ্ন রাখেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ

যোগ করা সময়ে পাল্টা আক্রমণ থেকে জয়ের ব্যবধান আরও বাড়ায় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের সূচনা করা আক্রমণে থিয়াগো আলমাদার শট প্রথমে কোবেল ঠেকালেও ফিরতি বলে সহজেই জালে বল জড়িয়ে দেন লাউতারো মার্তিনেজ। তাতেই ৩-১ গোলের জয় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের।

এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড

এছাড়া এই প্রথমবারের মতো ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই একই বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments