Header Ads Widget

Responsive Advertisement

ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

 

ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন


তাহাদ নিউজ ২৪ ডেস্কঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথে ভাঙন দেখা দিয়েছে। এতে ওই রুটে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সাময়িকভাবে মাত্র ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৬ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বাগাতিপাড়া থানার পাকা ইউনিয়নের লোকমানপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে ২২৭/৭ নম্বর সেকশন পিলারের কাছে এই ভাঙন শনাক্ত করা হয়। রেললাইনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচলে সতর্কতা জারি করা হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জরুরি ব্যবস্থা হিসেবে প্রাথমিকভাবে লাইনের ক্ষতিগ্রস্ত অংশে চটের বস্তা গুঁজে দেওয়া হয়েছে। বর্তমানে ওই ঝুঁকিপূর্ণ স্থান দিয়ে ট্রেনগুলো নির্ধারিত গতির চেয়ে অনেক কমিয়ে মাত্র ১০ কিলোমিটার গতিতে পারাপার করা হচ্ছে। দ্রুতগতির ট্রেনগুলো ধীরগতিতে চলায় এই রুটে ট্রেন চলাচলের শিডিউলে কিছুটা বিঘ্ন ঘটছে।

    ঘটনাস্থলে দায়িত্বরত রাজশাহী-১ অঞ্চলের ‘মেট’ মোস্তাক আহমেদ জানান, বিকেল সাড়ে ৫টায় ভাঙনের খবর পাওয়ার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে রাত ৯টার দিকে মিস্ত্রি ও প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    Post a Comment

    0 Comments