Header Ads Widget

Responsive Advertisement

ঘরের কোথায় রাউটার লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন

ঘরের কোথায় রাউটার লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন


তাহাদ নিউজ ২৪ ডেস্কঃ

নতুন বাসায় উঠলে বা ইন্টারনেট সংযোগ নিলে সাধারণত টেকনিশিয়ানরা যেখানেই রাউটার বসিয়ে দেন, সেখানেই রেখে দেয়া হয়। অনেক সময় দেখা যায়, রাউটার ভুল জায়গায় বসানো হয়। ফলে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাওয়া যায় না। অনেকেই ভাবেন, সমস্যা বুঝি সার্ভিস প্রোভাইডারের। অথচ বাস্তবে এর একটি খুব সাধারণ কারণ হতে পারে, ওয়াইফাই রাউটার ভুল জায়গায় রাখা।

ঘরের এমন কিছু জায়গা রয়েছে যেখানে রাউটার রাখলে ওয়াই-ফাইয়ের স্পিড কমে যায়। ভালো রাউটার থাকলেও সঠিক জায়গায় না রাখলে ওয়াই-ফাই ঠিকভাবে কাজ করে না।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, রাউটার কোথায় রাখছেন এটাই ওয়াই-ফাইয়ের স্পিড বাড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ঘরের কোথায় রাউটার বসালে সেরা স্পিড বা গতি পাবেন সেটার জন্য কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে। এগুলো হলো:

১. রাউটার রাখুন ঘরের একদম কেন্দ্রস্থলে

রাউটার চারদিকে সিগনাল ছড়ায়। তাই এক কোণে রাখলে সিগনালের অনেক অংশ দেয়াল বা বাইরে নষ্ট হয়ে যায়। ঘরের মাঝামাঝি জায়গায় রাখলে কাভারেজ সবচেয়ে ভালো পাওয়া যায়। ঘরের যেকোনো একটি কোণে রাখলে পাশের বাসার লোকজনও সহজে সিগনাল পেতে পারে, এতে নিরাপত্তার ঝুঁকি বাড়ে।

তাই ঘরের মাঝামাঝি স্থানে রাখলে রাইটার সেবা সবচেয়ে ভালো পাওয়া যাবে।

২. রাউটার যত উঁচুতে, সিগন্যাল তত শক্তিশালী

রাউটার সাধারণত নিচের দিকে শক্ত সিগনাল পাঠায়। তাই মেঝে বা টেবিলের নিচে রাখলে সিগনাল বাধাগ্রস্ত হয়। এ কারণে রাউটার ঘরের উঁচু স্থানে রাখা উচিত। যেমন বুকশেলফ বা দেয়ালের নির্দিষ্ট জায়গায় রাউটার মাউন্ট লাগিয়ে রাখা যায়। অনলাইনে বিভিন্ন ধরনের কাস্টম রাউটার মাউন্ট পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে সহজে রাউটার উঁচুতে বসানো সম্ভব।

৩. ইলেকট্রনিকস থেকে দূরে রাখুন

রাউটারের পাশে কিছু জিনিস থাকলে সিগনাল দুর্বল হয়ে যেতে পারে। এগুলো হলো—

মাইক্রোওয়েভ: ২.৪ গিগাহার্টজ ব্যান্ডে শক্ত সিগনাল পাঠায়, যা রাউটারের সিগনালের সঙ্গে বাধা সৃষ্টি করে।

বড় টিভি: সিগনাল ব্লক করে এবং ইন্টারফিয়ারেন্স তৈরি করতে পারে।

ধাতব জিনিস: সিগনাল শোষণ বা প্রতিফলিত করে বাধা সৃষ্টি করে।

অ্যাকুয়ারিয়াম: পানি সিগনাল খুব কম প্রবাহিত হতে দেয়, তাই রাউটার ও ডিভাইসের মাঝে অ্যাকুয়ারিয়াম রাখা ঠিক নয়।

সঠিক জায়গায় রাউটার বসানোই আপনার ওয়াই-ফাই স্পিড বাড়ানোর সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। অনেক সময় আমরা রাউটারকে কোণে, মেঝের নিচে বা ইলেকট্রনিকসের পাশে রেখে নিজেরাই নেট স্লো হওয়ার কারণ তৈরি করি। রাউটারের প্রযুক্তি যতই উন্নত হোক, ভুল জায়গায় থাকলে তার ক্ষমতার অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই ইন্টারনেট সংযোগ নেয়ার পর রাউটার বসানোর উপযুক্ত স্থান খুঁজে নেওয়া উচিত।

Post a Comment

0 Comments