Header Ads Widget

Responsive Advertisement

বাঞ্জি জাম্পিংয়ের দড়ি ছিঁড়ে ১৮০ ফুট উঁচু থেকে পড়ে গেলেন যুবক

 

ছবি : সংগৃহীত

বাঞ্জি জাম্পিংয়ের দড়ি ছিঁড়ে ১৮০ ফুট উঁচু থেকে পড়ে গেলেন যুবক


বাঞ্জি জাম্পিং করতে গিয়ে ভয়ংকর এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এক যুবক। ১৮০ ফুট উঁচু থেকে লাফ দিতেই ওই যুবক দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়। তবে যুবকটি সরাসরি মাটিতে না পড়ে একটি টিনের চালের মধ্যে ঢুকে যায়।

এতে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও ভয়াবহ আঘাত পেয়েছেন ওই যুবক। আর হাড় হিম করা এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ডের হৃষীকেশের তপোবন-শিবপুরী রোডের থ্রিল ফ্যাক্টরি অ্যাডভেঞ্চার পার্কে।

ওই যুবকের পড়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, ১৮০ ফুট উঁচু থেকে লাফিয়ে পড়ার কিছুক্ষণ পরই দড়ি ছিঁড়ে যায়। এরপরই যুবকটি একটি ঘরের চালের ওপর গিয়ে পড়েন এবং ব্যথায় কাতরাতে থাকেন।

পরে উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে একটি হাসাপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বাঞ্জি জাম্পিংকে কেন্দ্র করে দড়ি ছিঁড়ে পড়ার ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই পদক্ষেণ নেওয়া হবে।

বাঞ্জি জাম্পিং অনেক যুবক-যুবতীদের কাছে অ্যাডভেঞ্চারের অন্যতম আকর্ষণীয় একটি বিষয়। উঁচু পাহাড়ে ঘুরতে গিয়ে অনেকেই বাঞ্জি জাম্পিং করে থাকেন। আর এতে অনেকে সময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

সূত্র : কালবেলা

Post a Comment

0 Comments