Header Ads Widget

Responsive Advertisement

আবারও নিষিদ্ধ হতে পারে ভারতের ফুটবল

 

ভারতীয় ফুটবল দল। ‍ছবি : সংগৃহীত

আবারও নিষিদ্ধ হতে পারে ভারতের ফুটবল


তিন বছরে দ্বিতীয়বার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাসোসিয়েশন ফুটবলের (ফিফা) নিষেধাজ্ঞার সামনে ভারতীয় ফুটবল। এরই মধ্যে ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসির) পক্ষ থেকে যৌথভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বৈশ্বিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’ বন্ধ না হলে এবং ৩০ আগস্টের মধ্যে নতুন সংবিধান কার্যকর না করলে এআইএফএফকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে পাঠানো চিঠিতে কড়া বার্তা দিয়ে ফিফা ও এএফসি বলেছে, ২০১৭ সাল থেকে এখনো সম্পূর্ণ হয়নি সংবিধান সংশোধনের কাজ। সুস্পষ্ট কোনো পরিকাঠামোর অভাবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। আর সে জন্য সংবিধান সংশোধন করে ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের থেকে অনুমতি নিতে নির্দেশ দিয়েছে ফিফা।

সংবিধান সংশোধনের ক্ষেত্রে ফিফা ও এএফসি, উভয়ের আইন ও নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্য রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি সংস্থাসহ কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই এআইএফএফকে স্বাধীনভাবে নিজেদের কাজ করতে হবে। এআইএফএফ-এর আগামী সাধারণ সভায় এই বিষয়ের নিষ্পত্তি করতে বলা হয়েছে।

আপাতত ফিফার পাঠানো চিঠি সুপ্রিম কোর্টের কাছে পাঠাবেন কল্যাণ। কেন্দ্রের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রণালয়কেও জানাবেন। এর পরে দ্রুত রায়দানের জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করা হবে।

উল্লেখ্য, ২০২২ এর ১৬ আগস্ট ফেডারেশনকে নিষিদ্ধ করেছিল। কারণ সেই সময় সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসকদের কমিটি ফেডারেশনের কাজকর্ম দেখছিল, যা ফিফার কাছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল। ১৫ দিন পর নির্বাসন ওঠে। এরপর নির্বাচনের মাধ্যমে সভাপতি হন কল্যাণ।



উৎসঃhttps://www.kalbela.com/sports/football/217321

Post a Comment

0 Comments