Header Ads Widget

Responsive Advertisement

কোন কোন চ্যানেলে বিশ্বকাপ দেখা যাবে জানালেন তথ্য প্রতিমন্ত্রী

 কোন কোন চ্যানেলে বিশ্বকাপ দেখা যাবে জানালেন তথ্য প্রতিমন্ত্রী


ফিফা বিশ্বকাপ ২০২৬ বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), সময় টেলিভিশনসহ কয়েকটি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করা হবে।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জনের জন্য ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এ জন্য প্রায় ৪৭ কোটি টাকা ব্যয় হয়েছে।

এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এক বার্তায় জানান, কোনো অতিরিক্ত সরকারি অর্থ ব্যয় ছাড়াই দেশের দর্শকদের জন্য বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বিটিভির নেতৃত্বে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হবে।

বর্তমানে চীন সফরে থাকা মন্ত্রী এ সফলতার সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী, অংশীদার প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে।

উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসর। ফলে ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে, যা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য টেলিভিশনে বিশ্বকাপ উপভোগের সুযোগ সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। বিশেষ করে যারা অনলাইন বা মোবাইল প্ল্যাটফর্মের পরিবর্তে টিভিতে খেলা দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য বিটিভি, সময় টিভি ও টি-স্পোর্টসে বিশ্বকাপ সম্প্রচারের খবর স্বস্তি বয়ে আনবে।

আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এরপর শুরু হবে গ্রুপ পর্বের লড়াই, যেখানে বিশ্বের সেরা দলগুলোর ম্যাচ ঘিরে বাংলাদেশেও থাকবে ব্যাপক উৎসাহ ও উন্মাদনা।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments