জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, ইতিহাস ও দর্শনসহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বাতিল করা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী A N M Ehsanul Haque Milon।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসব বিষয়ে অনার্স কোর্স বন্ধ বা বাতিল করার বিষয়ে সরকার কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত হয়নি। এ ধরনের তথ্য সঠিক নয় এবং শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সময়ের চাহিদা ও কর্মক্ষেত্রের প্রয়োজন বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন কিছু বিষয় সংযোজনের সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে। তবে বিদ্যমান বিষয়গুলো বাতিলের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়নি।
এর আগে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য A S M Amanullah নিজের ফেসবুক পোস্টে স্পষ্ট করেন যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধ করার বিষয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।
উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের একটি খসড়া পরিকল্পনা অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ কয়েকটি বিষয়ে অনার্স কোর্স বাতিল বা অন্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হতে পারে। তবে এ বিষয়ে সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয় উভয়ই আনুষ্ঠানিকভাবে এমন তথ্য নাকচ করেছে।
0 Comments