Header Ads Widget

Responsive Advertisement

বান্দরবানে পাঁচ বছর শিশুকে ধর্ষণের অভিযোগ

 বান্দরবানে পাঁচ বছর শিশুকে ধর্ষণের অভিযোগ


বান্দরবানের থানচি উপজেলায় ১৫ বছরের এক কিশোরের বিরুদ্ধে পাঁচ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষকের বিচারের দাবিতে থানা ঘেরাও করেছে স্থানীয়রা।

রোববার (২৪ মে) সকালে থানচি সদরের নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।অভিযুক্ত কিশোর সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার রাতে ত্রিপুরা শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। সকালে শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানালেদ্রুত তাকে স্বাস্থ্য কমপ্লেক্সেভর্তি করা হয়। ঘটনাটির পর অভিযুক্ত কিশোরকে থানায় হস্তান্তর করে স্থানীয়রা। পরে বিষয়টি ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে গেলে ধর্ষকের বিচার চেয়ে থানা ঘেরাও করে তারা। এসময় পুলিশ, বিজিবি ও স্থানীয়দের মাঝে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘স্থানীয় কিশোর কর্তৃক একই এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের এক শিশুকে ধর্ষণের খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’প্রকৃত ঘটনা উদ্ঘাটন শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সুত্রঃ স্টার নিউজ

Post a Comment

0 Comments