রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার ঘটনায় আজই চার্জশিট দেওয়া হচ্ছে। বিশেষ এই আদালতে পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা হবে। যদিও বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে আমরা আশা করছি, আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে। সরকার এই মামলার দ্রুত নিষ্পত্তি ও আসামির মৃত্যুদণ্ড নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি।
পাসপোর্টের পাতায় পরিবর্তনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পাসপোর্টে কিছু বড়ো ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দগুচ্ছটি পুনরায় যুক্ত হচ্ছে। তিনি মন্তব্য করেন, বিগত দিনে পাসপোর্টের ভিসা পাতায় কিছুটা ব্যক্তিতান্ত্রিক চর্চা হয়েছিলো, সেখানে এবার কাঠামোগত পরিবর্তন আনা হবে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হয়েছে। আমরা আশা করি, সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং বিচারের মুখোমুখি হবেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments