Header Ads Widget

Responsive Advertisement

উত্তরায় অনুষ্ঠিত হলো ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ওয়েলকাম মেম্বারশিপ প্রোগ্রাম’

 উত্তরায় অনুষ্ঠিত হলো ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ওয়েলকাম মেম্বারশিপ প্রোগ্রাম’




রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হলো Dhaka Community Business Club Ltd-এর “ওয়েলকাম মেম্বারশিপ প্রোগ্রাম উইথ দ্য ফাউন্ডার্স” শীর্ষক বিশেষ আয়োজন। গত ২১ মে ২০২৬ উত্তরার একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ব্যবসায়িক মহলের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট ফরহাদ রেজা, ভাইস প্রেসিডেন্ট সিকান্দার এ সায়েম, পরিচালক তাহসিন তামান্না এবং পরিচালক লুৎফর রহমান।

অনুষ্ঠানের শুরুতে সদস্য ও অতিথিদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে বক্তব্য দেন প্রেসিডেন্ট ফরহাদ রেজা।

এ সময় সদস্যরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। উপস্থিত বক্তারা বলেন, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং নতুন উদ্যোক্তাদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে খুব শিগগিরই বৃহৎ পরিসরে আরও বড় আয়োজন করার ঘোষণাও দেওয়া হয়। আয়োজকরা জানান, দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিউনিটি গড়ে তুলতেই কাজ করছে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাব লিমিটেড।

ক্লাব এর অফিসিয়াল ফেসবুক পেজ 👇 লিংক https://www.facebook.com/dcbclub.official

মেম্বারশিপ এনরোলমেন্ট এর জন্য 👇https://tiny.cc/dcbclub-Membership2026


তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments